আমেরিকার দেওয়া যু‍‍দ্ধ‍‍বি‍‍র‍তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ০৮:৪১ এএম

আমেরিকার দেওয়া যু‍‍দ্ধ‍‍বি‍‍র‍তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

ছবি: সংগৃহীত

আমেরিকার দেওয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে তৃতীয় একটি দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আমেরিকা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরোধ করে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কোনো সমঝোতা না হলেও কয়েক সপ্তাহের মধ্যেই সামরিক অভিযান শেষ করা হতে পারে। একই সময়ে পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠানোর কথাও শোনা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্য দিয়ে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন চাপ সৃষ্টি করতে পারে।

Link copied!